২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপ-পরিচালক নিয়োগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-৩০ ১৯:০১:৪০
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে বদলি করেছে সরকার। রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যদার এসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে।
পদায়ন পাওয়া কর্মকর্তাদের নাম ও জেলা হলো—
১. তামিম আল ইয়ামীন — নরসিংদী, ২. মো. সাইফুল ইসলাম — কুমিল্লা, ৩. মো. আব্দুল কাদের — ঝিনাইদহ, ৪. ঝোটন চন্দ — সাতক্ষীরা, ৫. নজরুল ইসলাম — রাজশাহী, ৬. যাদব সরকার — গাইবান্ধা, ৭. পূর্ণেন্দু দেব — পাবনা, ৮. মিজ মাহমুদা সুলতানা — সিলেট, ৯. মিজ সোনিয়া সুলতানা — হবিগঞ্জ, ১০. মো. নাকিব হাসান তরফদার — বরিশাল, ১১. দীপায়ন দাস শুভ — ভোলা, ১২. মিজ শাশ্বতী শীল — পিরোজপুর, ১৩. প্রণয় চাকমা — চট্টগ্রাম, ১৪. দেবাশীষ চৌধুরী — চাঁদপুর, ১৫. এস.এম. মনজুরুল হক — বান্দরবান পার্বত্য জেলা, ১৬. মিজ সাদিয়া আফরিন কচি — খাগড়াছড়ি পার্বত্য জেলা, ১৭. মোহাম্মদ রুহল আমীন — রাঙামাটি পার্বত্য জেলা, ১৮. নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান — ফেনী, ১৯. মো. আরিফুর রহমান — লক্ষ্মীপুর, ২০. মো. সফি উল্লাহ — রংপুর, ২১. মিজ মোছা. আফরোজা খাতুন — লালমনিরহাট, ২২. মিজ মাহমুদা আক্তার — নীলফামারী, ২৩. বিষ্ণুপদ পাল — পঞ্চগড়, ২৪. সরদার মোস্তফা শাহিন — ঠাকুরগাঁও, ২৫. মিজ জাকিয়া আফরিন — ময়মনসিংহ, ২৬. এ.কে.এম. আব্দুল্লাহ-বিন-রশিদ — নেত্রকোনা, ২৭. মিজ সুমী আক্তার — জামালপুর।
কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বর বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে তাদের কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











