বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে রুপান্তরের অনুমোদন পেল এসইএমএল লেকচার ইকুইটি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-১০ ২০:৩৫:৩৪
এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডকে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরের চূড়ান্ত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে ইউনিট হোল্ডারদের সম্মতিক্রমে এ অনুমোদন দিয়েছে সংস্থাটি ।
মঙ্গলবার (১০ মার্চ) কমিশনের ১০০২তম কমিশন সভা এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি।
বিএসইসি জানায়, সভায় মেয়াদি মিউচুয়াল ফান্ড ‘এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ এর মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ায় ইউনিট হোল্ডারদের মতামত সহ ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির আবেদনের প্রেক্ষিতে, ‘এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ কে মেয়াদী মিউচুয়াল ফান্ড হতে বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়।
একই সাথে কমিশন ফান্ড সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক দলিলাদিতেও অনুমোদন দেয়। রূপান্তরিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ‘এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ এর প্রাথমিক আকার হবে ৫০ কোটি টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এবং কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













