লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১৫ ১৪:১৫:১৬
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৩ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬২ লাখ টাকার।
১৯ কোটি ৮ লাখ ৫৬ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সামিট অ্যালায়েন্স , ব্র্যাক ব্যাংক, লাভেলো, খান ব্রাদার্স, ইনটেক, সী পার্ল ও একমি পেস্টিসাইড লিমিটেড।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













