দর বৃদ্ধির শীর্ষে ইনটেক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১৬ ১৪:৪৫:৩০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬১২ বারে ৩২ লাখ ৭৪ হাজার ৯৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সী পার্লের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭০৫ বারে ২৬ লাখ ৯১ হাজার ২৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –হাইডেলবার্গ সিমেন্টের ৫.৯২ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৫.০০ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৮১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট ফান্ডের ৪.৫৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.০৪ শতাংশ, আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ৪.০০ শতাংশ ও ইবিএল এনআরবি ফান্ডের ৩.৭০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













