ঈদের ছুটি শেষে পুঁজিবাজারে সূচকের পতন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-২৪ ১৪:৫৪:৩১


ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে  টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১ টির, দর কমেছে ২৪৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

ডিএসইতে ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩২ কোটি ১৭ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৩০ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৫৪ পয়েন্টে।

সিএসইতে ১৬৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯ টির দর বেড়েছে, কমেছে ৬৫ টির এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস