দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-২৪ ১৫:১৫:৪২


ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫৬ বারে ৫ লাখ ৪৩ হাজার ৬০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯৭ বারে ২৪ লাখ ৩২ হাজার ৩৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯৫ বারে ৯ লাখ ৫১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বে-লিজিংয়ের ৮.৪৭ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ৮.১৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.১০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.১১ শতাংশ, পিপলস লিজিংয়ের ৭.৮৯ শতাংশ,  ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৬৯ শতাংশ ও  প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ দর কমেছে।

 

এসকেএস