ব্লক মার্কেটে লেনদেন ১৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-২৪ ১৫:৪২:১৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪৭ লাখ ৯ হাজার ৪৯ টি শেয়ার ৩৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের  ৩ কোটি ৯২ লাখ ৫৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি টাকার ও তৃতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

এসকেএস