দর পতনের শীর্ষে জেনারেশন নেক্সট ফ্যাশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-২৫ ১৫:০০:০০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক৩০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৯৪ বারে ৬৩ লাখ ২৮ হাজার ৭২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৫ বারে ৫৪ লাখ ১০ হাজার ৫১২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৯  শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১০৫ বারে ৬৫ লাখ ৬৮ হাজার ৮৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- নিউ লাইন ক্লথিংস ৭.৪৬ শতাংশ, ফ্যামিলিটেক্স (বিডি) ৭.৩২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৬.১২ শতাংশ, ফাস ফাইন্যান্স ৫.৮৮ শতাংশ, মাকসন স্পিনিং ৫.৮০ শতাংশ এবং পিপলস লিজিং ৫.৭১ শতাংশ কমেছে।

 

এসকেএস