লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-৩১ ১৫:০১:১৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৫ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার টাকার।

১৭ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড , সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড , সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড , বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড , খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , ফাইন ফুডস লিমিটেড এবং ইনটেক লিমিটেড।

 

 

এসকেএস