সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ১৮৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০১ ১১:১৩:৩৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪৩ টির, দর কমেছে ২৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৫৭ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৪৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, দর কমেছে ১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৭ লাখ টাকা।

 

এসকেএস