দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০১ ১৬:২৬:১১


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৩ বারে ৪ লাখ ১২ হাজার ৬২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮৫ বারে ২১ লাখ ৬ হাজার ৯১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৭  শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪৫ বারে ৬০ লাখ ১৬ হাজার ৪৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রিমিয়ার লিজিংয়ের ৯.০৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৩২ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪.৪৪ শতাংশ, ‍ নর্দার্ণ জুটের ২.৫৪ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ২.৩১ শতাংশ ও বিডি থাইয়ের ২.২৬ শতাংশ দর কমেছে।

 

এসকেএস