লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০২ ১৫:২২:৩২
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৩ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকার।
১৭ কোটি ০২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-সিটি ব্যাংক পিএলসি , ওরিয়ন ইনফিউশন লিমিটেড , টেকনো ড্রাগস লিমিটেড , বিডিকম অনলাইন লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি , ইনটেক লিমিটেড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













