বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৪ ১১:৪২:৩৫


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে  বাজার মূলধন। তবে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১৭ হাজার ৫১৩ কোটি টাকা টাকা বা ২ দশমিক ৪৮ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৬৮৪ কোটি ৯০ লাখ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪১ কোটি ৭২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৯ পয়েন্টে এবং ১ হাজার ৯৮০ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯০ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২ টির , দর কমেছে ২০৬ টির এবং ১২ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

এসকেএস