ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৬ ১৫:১৪:০৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৬৩৯ টি শেয়ার ১০০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৪৬ লাখ ১৮ হাজার  টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেনের ৭ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজ স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৮১ লাখ ৯৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস