যুদ্ধ বিরতির প্রভাবে সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৮ ১১:১০:৩৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবসবুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭৯ টির, দর কমেছে ৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৪৮ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৪৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, দর কমেছে ৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি টাকা।

 

এসকেএস