দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৮ ১৪:৫৪:২৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রয়েল বঙ্গজ লিমিটেড

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩১৫ বারে ৪ লাখ ৮৯ হাজার ৫০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৮১৭ বারে ১ লাখ ৭৭ হাজার ৯২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৬১ বারে ৯৩ লাখ ১৯ হাজার ৬৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –কেডিএস এক্সেসরিজের ৯.৮১ শতাংশ, এবি ব্যাংকের ৮.৯৩ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, বিডি অটোকারের ৮.৭৪ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৭.৬৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৭.১৬ শতাংশ ও প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৬.৯৮ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস