সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১১ ১০:২৯:১২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৬ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০৩ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের ২৩ কোটি ২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৪ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা লাভেলোর ২০ কোটি ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৯ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সামিট এল্যায়েন্সের ১৭ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা, ডমিনেজ স্টিলের ১৭ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা , টেকনো ড্রাগসের ১৪ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা , সিটি ব্যাংকের ১৩ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা , ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা , এশিয়াটিক ল্যাবের ১২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা এবং জিকিউ বলপেনের ১২ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













