সাপ্তাহিক দর পতনের শীর্ষে এপিএসসিএল বন্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১১ ১০:৪৭:২৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এপিএসসিএল বন্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে বন্ডটির দর কমেছে ১৫ দশমিক ৫৬ শতাংশ। বন্ডটির সমাপনী মূল্য ছিল ১১১৫.০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ১১ দশমিক ৩৬ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৩.৯০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জিএসপি ফাইন্যান্সের ৯.৪৩ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৫৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৩৮ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, বিআইএফসির ৮.৩৩ শতাংশ ও পিপলস লিজিংয়ের ৮.০০ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













