ব্লক মার্কেটে লেনদেন ৬৭ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১২ ১৫:০৩:৫৩


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ২২০ টি শেয়ার ৯১২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৭ কোটি ৩৬ লাখ টাকার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি জিকিউ বলপেনের ৬ কোটি ৪২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্স্যুরেন্সের ৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে লাভেলো আইসক্রীমের ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস