দর পতনের শীর্ষে তুং-হাই নিটিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১২ ১৫:৪১:১০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে তুং-হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১২ বারে ২ লাখ ৬৫ হাজার ৬৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সুহৃদের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯০ বারে ১ লাখ ৯৪ হাজার ১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ জুটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪০ বারে ৭ হাজার ৬০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- জিএসপি ফাইন্যান্সের ৪.১৭ শতাংশ, আলিফ ইন্ড্রাস্ট্রিজের ৪.০০ শতাশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.০০ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৩.৭৪ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৩.৭২ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩.৬৬ শতাংশ ও আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৩.৬৪ শতাংশ শেয়ার দর কমেছে।

 

এসকেএস