আজও লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৩ ১৫:৪৯:০৪
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ১৫ লাখ ১২ হাজার টাকার।
২৪ কোটি ৯০ লাখ ২০ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













