ফাস ফাইন্যান্সের ইপিএস ৬৭ পয়সা
প্রকাশ: ২০১৭-০৫-১৬ ১০:৪৮:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটি লোকসানে ছিল। ওই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২৮ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৩৯ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













