সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ২৭০ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৫ ১১:০৮:১১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৮ টির, দর কমেছে ৩৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭০ কোটি ১৮ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৮০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, দর কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা।

 

এসকেএস