লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৫ ১৪:৪১:০৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৬ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের লেনদেন হয়েছে ২৫ কোটি ০৪ লাখ ০৯ হাজার টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, মীর আখতার হোসাইন লিমিটেড, গোল্ডেন সান লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড , ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













