দর বৃদ্ধির শীর্ষে কপারটেক ইন্ড্রাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৫ ১৫:০২:৫৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রয়েল কপারটেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৮৬ বারে ২৪ লাখ ৮৫ হাজার ৫৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মীর আখতারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫ বারে ৫০ লাখ ৩৫ হাজার ৯৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ১৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৭৭ বারে ১৬ লাখ ২২ হাজার ৬৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৫২ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৮.৪৯ শতাংশ, গোল্ডেন সনের ৭.৮৬ শতাংশ, শার্প ইন্ড্রাস্ট্রিজের ৭.৪১ শতাংশ, বিবিএসের ৭.৩২ শতাংশ, ইফাদ অটোসের ৬.৯১ শতাংশ ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬.৭৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

 

এসকেএস