সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৬ ১১:০৭:৩৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৭ টির, দর কমেছে ৫১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৬২ কোটি ৭০ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৭৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, দর কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৫৮ লাখ টাকা।

 

এসকেএস