৩টি দোয়ার আমল বদলে দেবে জীবন
আপডেট: ২০২৬-০৪-১৭ ১৫:৪৬:১০
এই দোয়াগুলি জিকিরের মত মুখে রাখতে হবে। জীবনের সফলতা, নিজেদের ক্লান্তি দূর করা, কর্মক্ষেত্রে আগ্রহ বাড়ানো, আল্লাহর দিকে নিজেদেরকে নিবেদিত করা, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশায় কাজের ক্ষেত্রে আগ্রহী বৃদ্ধির জন্য এই দোয়াগুলি রাসূল (সা) শিখিয়েছেন।
প্রত্যেকটি দোয়া প্রমাণিত। দোয়াগুলো নিম্নরুপ-
১) ‘‘আল্লাহুম্মা আ’ইন্নি আলা জিকরীকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনে ইবাদাতিক’’
অর্থ: ‘‘হে আল্লাহ! আমি আপনার জিকিরকারী বান্দাহদের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ আপনার শোকর-গুজার বান্দাহ হতে চাই। তোমার ইবাদাতের ক্ষেত্রে উত্তম ইবাদাতকারি হতে চাই। আল্লাহ তুমি আমাকে এটা দান করো।’’
২) ‘‘আল্লাহুম্মা ইন্নি আস’আলুকাল জান্নাহ, ওয়া আউযুবিকা মিনান্নার’’
অর্থ: ‘‘হে আল্লাহ! তুমি আমাকে জান্নাত দান করো। জাহান্নাম থেকে মাফ করে দিও।’’
৩) আল্লাহুম্মাগফিরলি জাম্বি কুল্লাহ, দিক্কাহু ওয়া জিল্লাহু, ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া ‘আলানিইয়াতাহু ওয়া সিররাহু
অর্থ: “হে আল্লাহ! আমার সমস্ত গুনাহ মাফ করে দিন— ক্ষুদ্র ও বড়, আগের ও পরের, প্রকাশ্য ও গোপন”
এই দুআটি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাত আমল।
এটি সিজদায় বা দুই সিজদার মাঝখানে পাঠ করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন।
বিশেষ করে নফল নামাজে এই দুআটি বেশি পড়ার কথা বলা হয়েছে।
এই দুআটি সহিহ মুসলিম শরিফে বর্ণিত হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













