সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৮ ১১:৪৯:৫৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৪৩ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ২৮ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের ২৫ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১১ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ১৮ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা, ডমিনেজ স্টিলের ১৭ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা , সাপোর্ট লিমিটেডের ১২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা , কেডিএস এক্সেসরিজের ১২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা , গোল্ডেন সনের ১১ কোটি ৮২ লাখ টাকা , মীর আখতার হোসাইনের ১১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকা এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













