সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৮ ১২:০১:৪৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ফান্ডটির দর বেড়েছে ৩০ দশমিক ১৯ শতাংশ। ইউনিটটির সমাপনী মূল্য ছিল ৬.৯০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মীর আখতারের শেয়ার দর বেড়েছে ৩০  শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৬.৪০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে পিপলস লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ০৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২.৯০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফনিক্স ইন্স্যুরেন্সের ২১.৬৮ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২০.৪৮ শতাংশ, মেঘনা পেটের ১৮.৪৮ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ১৭.৫৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৭.৩৯ শতাংশ, গোল্ডেন সনের ১৫.৬৩ শতাংশ ও হামিদ ফেব্রিক্সের ১৫.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস