বাজার মূলধন কমেছে ৩ হাজার কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৮ ১২:৩৬:৪৯


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে  বাজার মূলধন ও টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৮হাজার ৬৬২ কোটি ৭৪ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি ৫৮ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩ হাজার ৩১ কোটি ১৫ লাখ টাকা বা দশমিক ৪৪ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৭৫ কোটি ৯ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৪৮ কোটি ২৬ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে  এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৬৬ পয়েন্টে এবং ১ হাজার ৯৯০ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯০ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩ টির , দর কমেছে ১৪২ টির এবং ৫৬ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

এসকেএস