ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের চুক্তি সই
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৪-২০ ১৪:২৭:৩৭
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সাথে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের একটি প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির ফলে ইউসিবি ইনভেস্টমেন্টের গ্রাহকরা এখন থেকে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে খুব সহজে এবং দ্রুত শেয়ার লেনদেন করতে পারবেন। এর পাশাপাশি গ্রাহকরা ‘প্রাইম ট্রেডএক্স’ ব্যবহারের সুবিধা পাবেন, যার মাধ্যমে সরাসরি বাজারের অবস্থা পর্যবেক্ষণ, সহজে শেয়ার অর্ডার প্রদান এবং নিজেদের পোর্টফোলিও পরিচালনা করতে পারবেন।
এছাড়া এই চুক্তির মাধ্যমে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের গ্রাহকদের জন্য আরও দক্ষ এবং উন্নত সেবা প্রদান নিশ্চিত করবে।
তাছাড়াও ইউসিবি ইনভেস্টমেন্ট তাদের গ্রাহকদের জন্য মার্জিন লোন সুবিধা অব্যাহত রাখবে, যা বাজারের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবিআইএল-এর এমডি ও সিইও তানজীম আলমগীর, ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার মোস্তফা জেঈন উদ্দীন, এভিপি ও সিনিয়র ম্যানেজার আইমান ফারজান্ড উপস্থিত ছিলেন।
অন্যদিকে, পিবিএসএল-এর পক্ষে এমডি ও সিইও মোঃ মনিরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট উৎপল চন্দ্র সরকার, আইটি প্রধান ও এভিপি আতিকুর রহমান এবং হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স মোঃ তারেক মাজেদ অনুষ্ঠানে যোগদান করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














