লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২২ ১৫:৪৬:২৭
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৬ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ০৭ হাজার টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-একমি পেস্টিসাইড লিমিটেড , মন্নু ফেব্রিক্স লিমিটেড , খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড , সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













