দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২২ ১৬:১৩:৪৩
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৭১ বারে ৩ লাখ ৩৯ হাজার ১২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২১২ বারে ২৫ লাখ ৪৮ হাজার ৮১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯১১ বারে ৫ লাখ ৮৩ হাজার ৩২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –বিডি ল্যাম্পসের ৯.৮৭ শতাংশ, বঙ্গসের ৬.৬৯ শতাংশ, পূবালী ব্যাংকের ৬.৪৯ শতাংশ, অগ্নি সিস্টেমের ৫.৯১ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৫.৩৮ শতাংশ, আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ৫.২১ শতাংশ ও মীর আখতারের ৫.১৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













