সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২৩ ১১:১১:১৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩ টির, দর কমেছে ১২২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭২ কোটি ২৩ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮২৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫ টির, দর কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ১৮ লাখ টাকা।

 

এসকেএস