মাদারীপুরের কালকিনিতে বেপরোয়া ভ্যানের চাপায় শিশু নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৪-২৪ ১৪:৫৯:২৮
বেপরোয়া ব্যাটারি চালিত ভ্যানের চাপায় মাদারীপুরের কালকিনিতে মো. জাকারিয়া সরদার-(৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত জাকারিয়া উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নারকেলী কানুরগাও গ্রামের মে. রাজিব সরদারের ছেলে। এই ঘটনার পরে ঘাতক চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার ও থানা পুলিশ। নিহত ওই শিশুর বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ, ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার খাসেরহাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মো. মনির শিকদারের মালামাল নিয়ে বৃহস্পতিবার সকালে ভ্যান চালক আল আমিন নারকেলী কানুরগাও গ্রামের একটি বিয়ে বাড়িতে যান। বিয়ে বাড়িতে ওই ভ্যান চালক ডেকোরেটরের মালামাল রেখে বেপরোয়া গতিতে খাসেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। এসময় নিহত ওই শিশু তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুত গতিতে এসে ভ্যান চালক তাকে চাঁপা দেয়। পরে স্থানীয় লোকজন শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। সেখানে ওই শিশুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত্যু ঘোষনা করেন।
ডেকোরেটর ব্যবসায়ী মো. মনির শিকদার বলেন, আমার মালামাল আল আমিন ভ্যান দিয়ে বিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসার সময় এক শিশুকে চাঁপা দিয়েছে বলে জানতে পেরেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান, ভ্যান চাপায় মো. জাকারিয়া সরদার নামে এক শিশু নিহত হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ্য থেকে কোন অভিযোগ না দেয়ায় ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













