ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২৬ ১৫:২২:৫৫


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৫ টি  শেয়ার ১১৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি অ্যাপেক্স স্পিনিংয়ের ৫ কোটি ৩৪ লাখ ০৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৮৫ লাখ টাকার ও তৃতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ১১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসকেএস