দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২৬ ১৫:৪৩:৩২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৭৮ বারে ১১ লাখ ১৭ হাজার ১৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯৮ বারে ২৮ লাখ ৬৫ হাজার ৫৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০৩ বারে ৩ লাখ ৯২ হাজার ৫৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- পিপলস লিজিংয়ের ৭.৪১ শতাশ, রিজেন্ট টেক্সটাইলের ৭.১৪ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৬.৪৫ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৬.৪৫ শতাশ, পূবালী ব্যাংকের ৬.১৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৬.০৯ শতাংশ, বিডি অটোকারের ৬.০১ শতাংশ, এসিআই ফর্মূলার ৫.৩০ শতাংশ ও বঙ্গজের ৫.২৫ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস