কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা: একজনের মৃত্যুদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৪-৩০ ১৩:৫৯:০০
কুমিল্লার বুড়িচংয়ে আলোচিত শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন নবগঠিত কুমিল্লার ‘শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের’ বিচারক আব্দুল হান্নান।
দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২১ সালের ২০ মে উপজেলার ভারেল্লা গ্রামে আসামি ময়নাল হোসেন দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণের পর হত্যা করে পলিথিনে পেঁচিয়ে লাশ শৌচাগারের ট্যাংকে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন।
নিহতের মা বলেন, আমার মেয়েকে হত্যার পর আমি বিচারের অপেক্ষায় ছিলাম। আজ সেই বিচার পেয়েছি। মেয়েকে যেভাবে মেরেছে আমিও সেভাবেই এই আসামির মৃত্যু চাই।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













