সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ২৫২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৫-০৫ ১১:১৬:৪০


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯ টির, দর কমেছে ৯৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৫২ কোটি ৬৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮২৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১ টির, দর কমেছে ৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৪ লাখ টাকা।

 

এসকেএস