দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-০৬ ১৫:২৪:০৩


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৭২৯ বারে ৩৮ লাখ ১৯ হাজার ১২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মোজাফ্ফর হোসেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭২৭ বারে ৫২ লাখ ৩৮ হাজার ৫৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ২৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সিলকো ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭৬ বারে ৪১ লাখ ৩৭ হাজার ৮৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সিকদার ইন্স্যুরেন্সের ৭.৪৬ শতাংশ,  অ্যাপেক্স স্পিনিংয়ের ৭.২৯ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬.৪৫ শতাংশ, টেকনো ড্রাগডসের ৫.৭৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫.৭২ শতাংশ, এপক্স ট্যানারীর ৪.৭২ শতাংশ ও জেএমআই হসপিটালের ৪.৩০ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস