সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-০৭ ১১:১৪:১৫


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৫ টির, দর কমেছে ৫১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৩৬ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮১৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, দর কমেছে ২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা।

 

এসকেএস