সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-০৯ ১১:০০:০১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭৭ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংকের ২৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১০ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রীমের ২২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭৩ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু সিরামিকের ২০ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২০ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার , সিটি ব্যাংকের ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার , মীর আখতারের ১৬ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার , বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকার , জিকিউ বলপেনের ১৫ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

এসকেএস