সূচক ও লেনদেনের পতন দিয়ে সপ্তাহ শুরু
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-১০ ১৪:৫১:১৫
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১ টির, দর কমেছে ১৯৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।
ডিএসইতে ৭২৭ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৭ কোটি ৪৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ পয়েন্টে।
সিএসইতে ২১৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮ টির দর বেড়েছে, কমেছে ৯৮ টির এবং ২৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













