ফতুল্লায় লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০৫-১১ ১৩:০২:৪৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকাল ৬টার দিকে ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- অটোরিকশাচালক আব্দুল কাদের (৫০), তার ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬) ।
এ বিষয়ে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের ফতুলা থেকে দগ্ধ হয়ে চার জন এসেছে। তাদের মধ্যে আব্দুল কাদেরের ৫৭ শতাংশ দগ্ধ, তার তিন ছেলে মেহেদির ১৮, সাকিবের ১৭ ও রাকিবের ২৫ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্তের পর নিশ্চিত করে বিস্তারিত বলা সম্ভব হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













