লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিকস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-১১ ১৫:০৬:৩৪
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৬ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার।
১৩ কোটি ৯৫ লাখ ৩ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই ফুড লিমিটেড ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রীম, এপেক্স ফুট, স্যালভো কেমিক্যাল, আমান ফিড, আরডি ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মুন্নু ফেব্রিক্স।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













