দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-১১ ১৫:৩২:১১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। ফান্ডটি ৭৩৪ বারে ২১ লাখ ৬৩ হাজার ৪৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আরডি ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৬২ বারে ১ লাখ ৪৫ হাজার ৩৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুায়ল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। ফান্ডটি ৮২ বারে ২ লাখ ৯১ হাজার ৮৯৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –বিডি অটোকারের ৮.৭২ শতাংশ, আমান ফিডের ৭.৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬.০৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ ও দেশ গার্মেন্টেসের ৫.৯১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













