ব্লক মার্কেটে লেনদেন ৩৭২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৫-১২ ১৫:৫৪:২১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫ কোটি ১২ লাখ ৫৬ হাজার ৯০ টি শেয়ার ১২১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭২ কোটি ৩৮ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৩৩৫ কোটি ৮ লাখ টাকার, দ্বিতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের ৮ কোটি ৬৫ লাখ টাকার ও তৃতীয় স্থানে ডমিনেজের ৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস