দর পতনের শীর্ষে অ্যাপেক্স স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-১৭ ১৫:২৯:১২
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৯১ বারে ৩ লাখ ৯৭ হাজার ২২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাপেক্স ট্যানারির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ তাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪২২ বারে ৪ লাখ ২৯ হাজার ২৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য৪ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮ বারে ১ লাখ ৮৯ হাজার ২১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













