সূচকের পতনে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-১৮ ১১:০৮:১০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪ টির, দর কমেছে ১৮৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩১ কোটি ৭৭ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৬৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, দর কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯২ লাখ টাকা।

 

এসকেএস