লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-১৯ ১৫:০৫:৩৮
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রংপুর ডেইরীর শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-টেকনো ড্রাগস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













